চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা

            নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার উপজেলার গুণবতী ইউনিয়নের রামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ মোঃ সাফকাত আলী।

            জানা গেছে, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্নস্থানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০১০-এর ১৩ ধারায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় প্রতিদিনই জরিমানা ও ট্রাক্টর জব্দ করলেও থেমে নেই মাটি কাটা। শনিবার রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সাথে জড়িত মাটি ভর্তি দু’টি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে সহযোগিতা করে চৌদ্দগ্রাম পৌরসভা ও চৌদ্দগ্রাম থানার একটি টিম।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *