👁 305 Views

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের আসন খালি রেখেই শুরু হয়।

অধিবেশন শুরুর পর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা প্রায় সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের আরেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নামের প্রস্তাবে সমর্থন জানান বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এবং তাদের অধীনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার সেই প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটেছে।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এ পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকারের আসন শূন্য রেখেই আজকের অধিবেশন শুরু করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *