দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা


ষ্টাফ রিপোর্টার\ টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ ১১ ও ১২ই ফেব্রæয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি।
গত ২০শে জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির বিশ্লেষণ অনুযায়ী, ১১ ও ১২ই ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ই ফেব্রæয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ই ফেব্রæয়ারি মাদরাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। এরপর একে একে ২১শে ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ই মার্চ শবেকদর, ২০শে মার্চ জুমাতুল বিদা, ২১শে মার্চ ঈদুল ফিতর, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৭-২৮শে মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯শে মার্চ।
উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪শে মে থেকে ১১ই জুন পর্যন্ত।
