দেবীদ্বারে যানজট ও ফুটপাত অবমুক্তকরনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ ¯’াপনা উ”েছদ


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ ¯’াপনা উ”েছদ করা হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট এলাকায় যানজট নিরসন ও ফুটপাত অবমুক্ত করতে ¯’ানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গত বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা উ”েছদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন। অভিযানে ভোল্ডোজার ব্যবহার করে অবৈধ ¯’াপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইউছুফ এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক সাগর আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক সেনা সদস্য, পুলিশ, আনসার ও পৌরসভার পরি”ছন্নতা কর্মীরা উপ¯ি’ত ছিলেন।
¯’ানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জেলা পরিষদ, স্বা¯’্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, সমবায় বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে এসব অবৈধ ¯’াপনা নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো হকারদের কাছে ভাড়া দিয়ে পরিচালনা করা হ”িছল। এর ফলে এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হ”িছল। বিশেষ করে নারী, শিশু, রোগী ও অফিসগামীসহ সর্বস্তরের মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। উ”েছদ অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ¯’ানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘যানজট নিরসন ও সর্বসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে এ উ”েছদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ¯’াপনার মালিক ও ব্যবসায়ীদের মাইকিং করে শতবছরের পুরোনো বাজারে অব¯ি’ত ‘কিচেন মার্কেটে’ সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা মানেননি। ফলে বাধ্য হয়ে উ”েছদ অভিযান পরিচালনা করতে হয়েছে।’
তিনি আরো জানান, উ”েছদ করা ব্যবসায়ীদের ‘কিচেন মার্কেটে’ ¯’ানান্তরের অনুরোধ জানানো হয়েছে এবং সেখানে ৬ মাসের জন্য কোনো খাজনা দিতে হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
