👁 478 Views

বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনায় আবেদন করার সুযোগ

তথ্য অধিদফতর কর্তৃক বিভিন্ন কারণে যেসব সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পূর্বে বাতিল করা হয়েছে, তারা এখন পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা–২০২৫ অনুযায়ী নির্ধারিত ফরমে প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির কাছে আবেদন জমা দেওয়া যাবে।

আবেদন ফরম তথ্য অধিদফতরের ওয়েবসাইট (pressinform.gov.bd) থেকে ডাউনলোড করে পূরণপূর্বক নির্ধারিত প্রক্রিয়ায় দাখিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *