শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবেঃ আবুল কালাম

বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবেঃ আবুল কালাম
৫৩ Views

ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. কালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা শিক্ষা ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি উপবৃত্তি চালু করেছিলেন। এ রকম অসংখ্য উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি। আগামী দিনেও বিএনপি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
পুরুষ বা নারী বিভক্ত করতে চাই না। বরং যে ঘরে সন্তান জন্ম নেবে, সে সন্তান স্কুলে যাওয়ার বয়স হলে স্কুলে যাবে। নারী-পুরুষ কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাব আমরা।
শনিবার (৭ই ফেব্রæয়ারি) দুপুরে লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় আবুল কালাম বলেন, একটি গোষ্ঠী দেশের মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করেছে। তারা নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তারা সন্ত্রাস-নৈরাজ্যসহ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তবে তারা কোনোভাবেই সফল হবে না।
তিনি বলেন, ওই গোষ্ঠী ১৯৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন করেছে। এসব কথা এ দেশের সবার জানা। এবারের নির্বাচনে জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো বৈষম্য ও ভেদাভেদ থাকবে না।
লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র কমিটির আহŸায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, ডাকসুর সাবেক সদস্য বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মিশু, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও কান্দিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share This