বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করার পর ক্ষমতায় এসে বিএনপি এখন গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) আহ্বায়ক Nahid Islam।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান বিএনপির (Bangladesh Nationalist Party) সরকারের কাছে জনগণের আর কোনো আশা নেই। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে বলেও তিনি অভিযোগ করেন।

নাহিদ ইসলামের দাবি, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ ও বিচার বিভাগের স্বাধীনতা–সংক্রান্ত অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলো আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এতে বিএনপি ওয়াদা ভঙ্গ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। ছাত্র, শ্রমিক ও জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের জন্যও এই বার্তা প্রযোজ্য।’

রাজপথের আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু সংসদ নয়, গণ-আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণভোট ইস্যুতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে বর্তমান সরকারকে আর জনগণের সরকার বলা যায় না; এটি গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী সরকার।

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জাতীয় ঐক্য জরুরি ছিল, কিন্তু সরকার তা ভেঙে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *