মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটকেন্দ্রে মুঠোফোন নিতে পারবেন না ভোটাররা

ভোটকেন্দ্রে মুঠোফোন নিতে পারবেন না ভোটাররা
Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে তো বটেই, কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যেও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছেন তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তারা হলেন—ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য; এরা প্রয়োজন অনুযায়ী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সারা দেশের ৬৪ জেলায় ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং প্রায় আড়াই লাখ ভোটকক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে এবার ২৯৯ আসনে ভোট হবে। শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

Share This

COMMENTS