বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সরওয়ার ছিদ্দিকী জামায়াত ক্ষমতায় গেলে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে

<span class="entry-title-primary">মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সরওয়ার ছিদ্দিকী</span> <span class="entry-subtitle">জামায়াত ক্ষমতায় গেলে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত,  ঘুষমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে</span>
Views

            নিজস্ব প্রতিনিধি\ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আপনারা তেমন নিরাপদ থাকবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতৃতাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. একেএম ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

            গত শনিবার (৭ই ফেব্রæয়ারি) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

            সরওয়ার ছিদ্দিকী বলেন, ‘এখানে যারা অমুসলিম ভাই-বোনেরা আছেন, ইসলাম সম্পর্কে আপনাদের ভয় দেখায়। জামায়াত ক্ষমতায় গেলে আপনাদের ইন্ডিয়া পাঠিয়ে দেবে অথবা পূজা করতে দেবে না বলে। এখানেও ইসলাম সব ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধার দৃষ্টান্ত রেখেছে। আল্লাহর রাসুলের নেতৃত্বে মদিনায় যে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে তিনি প্রথম বিশ্ববাসীর জন্য একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন। যার ছোট-বড় ৪৭টি ধারা ছিল। যার একটি ধারা ছিল, এ রাষ্ট্রের সব ইহুদি নাছারা, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং অমুসলিম ভাই-বোনদের আমরা নিশ্চয়তা দিচ্ছি, আপনারা গত কয়েক দিন যেভাবেই আপনাদের ধর্ম পালন করেছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আপনারা তার চাইতে ভালোভাবে ধর্ম পালন করতে পারবেন।’ তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার নতুন বাংলাদেশ গড়ার। এই বাংলাদেশ জন্মের ৫৫ বছর পরেও প্রশাসন দাঁড়িয়ে আছে ঘুষের উপর। অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, সিন্ডিকেট আর কালোবাজারের উপরে। আর যুবসমাজ মাদকাসক্তিতে নিমজ্জিত। আজকে ৮৬ লাখ তরুন মাদকাসক্তিতে তাদের চরিত্র ধ্বংস হচ্ছে। জামায়াতে ইসলামীর অঙ্গীকার চাঁদামুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ঘুষমুক্ত বাংলাদেশ, মাদকমুক্ত বাংলাদেশ গড়া। একটা নতুন বাংলাদেশ কি আপনারা চান? তাহলে দাঁড়ি পাল্লায় ভোট দিবেন।’

            ১১ দলীয় জোটের এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দলের আচার আচরণ দেখে মনে হচ্ছে, তারা বিদায়ি ফ্যাসিস্টদের পথ অনুসরণ ও অনুকরণ করছে। তাই আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় কোনো ফ্যাসিস্ট অধিষ্ঠিত হলে জাতিকে চরম মাশুল দিতে হবে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজকে বিদায় করবে জনগণ।’ ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, ‘লাকসাম-মনোহরগঞ্জ উপজেলাসহ পুরো দেশের মানুষ পরিবর্তনের লক্ষ্যে ১১ দলীয় জোটের পক্ষে গণজাগরণের পরিবেশ তৈরি করছেন। এতে স্বঘোষিত বড় দল নামে পরিচিত একটি দল পাগল হয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তারা তত উগ্র হয়ে উঠছে।’ এ ব্যাপারে তিনি ১১ দলীয় জোটের সকল নেতা-কর্মীকে সহনশীলতা বজায় রেখে কাজ করার আহŸান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন সিআইপি, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান প্রমুখ।

Share This

COMMENTS