শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ১০ সদস্য আটক

মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে  জনতার হাতে ১০ সদস্য আটক
২৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ মনোহরগঞ্জের চৌরাইশ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে ¯’ানীয় জনতা। গত রোববার রাত ১২টার দিকে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের চৌরাইশ গ্রাম থেকে ¯’ানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার এস আই মো. বোরহান উদ্দিন।

            তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

            পুলিশ সূত্র জানায়, রোববার রাত ১২টার দিকে চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নি”িছলেন। বিষয়টি ¯’ানীয়দের নজরে এলে তারা সেখানে গিয়ে ডাকাত দলের সদস্যদের ঘেরাও করেন এবং ১০ জনকে আটক করেন। পরে খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনা¯’লে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

            আটক ব্যক্তিরা হলেন- শাহরাস্তি উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের হোসেন রকি(২০), লাকসাম উপজেলার লক্ষীপুর (মুন্সি বাড়ী) হুমায়ুন কবিরের ছেলে মোঃ পারভেজ (২৬), শাহরাস্তি উপজেলার যাদবপুর মিয়াজী আবুল কাশেমের ছেলে আঃ কাদের (২২), লাকসাম উপজেলার নাগঝাটিয়া গ্রামের বিল­ালের ছেলে আব্দুল রাজিব প্রকাশ রাজু (২০), একই গ্রামের মনির হোসেন ছেলে নাহিদ হোসেন প্রকাশ মুন্না (২০), সাগরের ছেলে নাজমুল হোসেন প্রকাশ হৃদয় (২০), ফুলহরা গ্রামের খোকনের ছেলে মোঃ কাউসার আলম (২০), দুলাল মিয়ার ছেলে মোঃ রাসেল (২০), নাগঝাটিয়ার করিম মিয়ার ছেলে রায়হান (২০) ও একই গ্রামের ছানা উল্লাহর ছেলে আরমান মজুমদার (২০)।

            পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি জয়েন্ট পাইপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত দু’টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

Share This

COMMENTS