শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে নির্বাচনী জনসভায় মোঃ আবুল কালাম ‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি’

<span class="entry-title-primary">মনোহরগঞ্জে নির্বাচনী জনসভায় মোঃ আবুল কালাম</span> <span class="entry-subtitle">‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি’</span>
১৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম বলেছেন, স্বৈরাচার হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। তিনি একজন নারী হয়ে অপর একজন নারীকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিলেন। মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে বন্দি রেখেছিলেন, তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়া হয়নি। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যেখানে মনুষ্যত্ব থাকবে।

            গত শনিবার (২৪শে জানুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রতাপপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’

            আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, বেকারত্ব নিরসনসহ যাবতীয় উন্নয়ন করা হবে।’

            তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগব্যব¯’ায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে। এই ২ উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।’

            বিএনপির এই নেতা আরো বলেন, মনোহরগঞ্জে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করা হবে। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ই ফেব্রæয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।

            মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোবারক উল্লাহ মজুমদার, ড. রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ।

Share This

COMMENTS