
সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস গত রবিবার এই নির্দেশনা জারি করেছেন।
একটি জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছেন যে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। Ref: bd.usembassy/ bd-pratidin