👁 365 Views

লাকসামে ট্রাক চাপায় ২ বোন নিহত

ষ্টাফ রিপোর্টার\ লাকসামে সড়ক দুর্ঘটনায় ২ বোন নিহত হয়েছে। উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজারে রাজাপুর মাজার গেইট সংলগ্ন লাকসাম-সোনাইমুড়ী সড়কে রাস্তা পারাপারের সময় আজ বৃহস্পতিবার ইফতার পূর্বমুহূর্তে ট্রাকের (নং ঢাকা মেট্রো-ট ১৪৯০৭) চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ২ নারী (আপন বোন) নিহত হয়। নিহতরা হলোঃ উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম মোবারক হোসেনের স্ত্রী মোসা: জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন লাকসাম পৌরসভার গাজিমুড়া গ্রামের মরহুম আবুল খায়েরের স্ত্রী মোসা: আনোয়ারা বেগম (৭০।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আপন ২ বোন ইফতারের পূর্ব মুহূর্তে দ্রæত রাস্তা পার হওয়াকালে দ্রæতগতির একটি ওই ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নিলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। এ সময় উৎসুক জনতা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় জনতাকে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *