শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপির নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে উন্নয়ন ও সংস্কারসহ গুম-খুনের বিচার করা হবে

<span class="entry-title-primary">লাকসামে বিএনপির নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন</span> <span class="entry-subtitle">বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে উন্নয়ন ও সংস্কারসহ গুম-খুনের বিচার করা হবে</span>
১৪৭ Views

ষ্টাফ রিপোর্টার\ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সমন্বয়ক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচী দেশ ও জাতির কল্যাণে বাস্তবায়ন করা হবে। একটি চক্র বির্তক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে। যে দলের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপোষহীন ভূমিকা রাখতে পারে সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপ্রচার চালিয়ে দমন করা যাবে না। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না।
তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে উন্নয়ন ও সংস্কারসহ গুম-খুনের বিচার করা হবে। গণতন্ত্র প্রিয় মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। এ গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্থ না হয়। অতীতের সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
গতকাল শনিবার বিকেলে লাকসাম পৌরসভা বিএনপি উদ্যোগে পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমদের সভাপতিত্বে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন আরও বলেন, বিগত ১৬ বছর যারা গুম-খুনে শহীদ হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতন ও পঙ্গুত্ববরণ, ২৪ সালের ৫ই আগষ্ট আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন প্রত্যেকটি অন্যায়ের বিচার করতে আগামী দিনে অবশ্যই দেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের একমাত্র কন্যা বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী সামিরা আজিম দোলা, কাজী মনিরুজ্জামান, ফারুক হাছান, ড. রশিদ আহমদ হোসাইনী, আলহাজ¦ ইলিয়াছ পাটোয়ারী, এম কফিল উদ্দিন, সরওয়ার জাহান দোলন, রাফসানুল ইসলাম, ডাঃ নুর উল্লাহ রায়হান, আব্দুর রহমান বাদল, গোলাম ফারুক, মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, ইমরুল আনোয়ার লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা বিএনপি প্রার্থী মোঃ অঅবুল কালামের হাতে ধানের শীষ তুলে দেন।

Share This