বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপি দলীয় প্রার্থীর মিট দ্যা প্রেস

লাকসামে বিএনপি দলীয় প্রার্থীর মিট দ্যা প্রেস
Views

            ষ্টাফ রিপোর্টার\ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ দিন গত সোমবার (৯ই ফেব্রæয়ারি) রাতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম নির্বাচনী এলাকার ২ উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় দলের লাকসাম উপজেলা সভাপতি আলহাজ মজির আহমদ, সিনিয়র সহ.সভাপতি ডাঃ মোঃ নূর উল্লাহ রায়হান, দৈনিক আজকের জীবন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক উল্লাহ মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সরওয়ার জাহান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS