লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত হোসনে আরার মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় আহত হোসনে আরা আক্তার মিলন (৪৮) গত রোববার (২২ মার্চ) সন্ধা সাড়ে ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হোসনে আরা আক্তার মিলন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং লাকসাম প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনির আহমেদ’র ছোট বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় হোসনে আরা মিলন তাঁর ছোট মেয়ে কহিনূর আক্তার এবং নাতনীসহ ঈদের কেনাকাটা করতে একটি প্যাডেল চালিত রিকশায় পৌরশহরের দৌলতগঞ্জ বাজার যাচ্ছিলেন। বাড়ির অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসামস্থ চাঁদপুর রেলগেট এলাকায় হঠাৎ দ্রæত গতির একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকারের সঙ্গে রিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রিকশা চালকসহ যাত্রী মা হোসনে আরা, মেয়ে কহিনূর এবং নাতনী গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রæত উদ্ধার করে প্রথমে লাকসামের একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিললা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ রাজধানীর শেওড়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবশেষে গত রোববার (২২ মার্চ) তার মৃত্যু হয়।

আজ সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পৌরশহরের নশরতপুর দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *