রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি কর্মীকে ৫ হাজার টাকা অর্থদন্ড

লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে  বিএনপি কর্মীকে ৫ হাজার টাকা অর্থদন্ড
১৯ Views

            খান মোহাম্মদ রুবেল হোসেন\ লালমাই উপজেলার বাগমারা উওর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করার  সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির এক দলীয় কর্মীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গত রোববার (১৮ই জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আচরণ বিধি লঙ্ঘন দায়ে  লালমাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এ অর্থদন্ড করেন।

            জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ সময় ঘটনাস্থলেই তাকে জরিমানা করা হয়।

            উপজেলা প্রশাসন আরো জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Share This

COMMENTS