
শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন নাবিক আহত হয়েছেন এবং ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়।
বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স-কে এ তথ্য জানিয়েছে। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পরে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত ৩২ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হলে নৌবাহিনী সকাল ৬টা (গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা) থেকে উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার পর জাহাজটি ডুবে গেছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: রয়টার্স