👁 488 Views

‘৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন’ — জামায়াত আমির

দৈনিক দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত ও পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তার কোনো স্বীকারোক্তি নেই। আর এখন যা বলছেন, সেদিন তা বলেননি।’

তিনি আরও বলেন, ‘কোটি কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন তিনি যা বলেছিলেন, আর এখন যা বলছেন—তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

সবশেষে তিনি মন্তব্য করেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *