নবম শ্রেণির ছাত্রের সাথে সহপাঠীর জোরপূর্বক বিয়ে

            নিজস্ব প্রতিনিধি॥ নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নেছার উদ্দিনকে (১৫) তুলে নিয়ে সহপাঠী মাইশা আক্তার ফারিয়ার (১৫) সঙ্গে জোরপূবক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ফারিয়ার বাবা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। উপজেলার মক্রবপুর গ্রামের হাজিবাড়ির প্রবাসী ওমর ফারুকের ছেলে নেছার উদ্দিনকে গত বৃহস্পতিবার ৩টি মোবাইল সেট, মোটরসাইকেল ও নগদ লক্ষাধিক টাকাসহ তুলে নিয়ে দু’দিন আটক করে রাখে।  পরে শনিবার সকালে একই গ্রামের মহুরি মোশাররফ হোসেন তার মেয়ে মাইশা আক্তার ফারিয়ার সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে জোরপূর্বক বিয়ে দেয়। কিশোর-কিশোরীর এমন বিয়ের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে।

            নেছার উদ্দিনের মামা মোহাম্মদ হিরন ও নেছারের মা শাহেনা আক্তার মুক্তা বলেন, নেছার অপ্রাপ্তবয়স্ক ছেলে, মাত্র নবম শ্রেণিতে পড়ে, তাকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে দেয়া হয়েছে।

            অভিযুক্ত মহুরি মোশাররফ হোসেন বলেন, আমার মেয়ের সঙ্গে নেছারের প্রেমের সম্পর্ক ছিল। যার ফলে তারা দু’জন বাড়ি থেকে পালিয়ে যায়। আমি ওদেরকে হাজির করে উভয় পক্ষ মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করি। কিন্তু ছেলের মামা দেনমোহর নিয়ে কথা কাটাকাটি করে চলে যায়। পরে তাদের বিয়ে হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *