শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শফিক গ্রেপ্তার

গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে  আইসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শফিক গ্রেপ্তার
২১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় গ্রাহকের আমানতের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

            গত শুক্রবার (১৬ই জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র উপস্থাপন শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ।

            এদিকে শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা দ্রæত ও কার্যকর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ন্যায্য পাওনা ফেরত পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

            গ্রাহকদের অভিযোগ, আমানত পরিশোধ দেখানোর জন্য ভুয়া রশিদ ও সমন্বয় কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা হয়েছিল। বাস্তবে অধিকাংশ গ্রাহকই কোনো অর্থ ফেরত পাননি। এতে ক্ষুব্ধ হয়ে চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। কেউ কেউ অর্থ ফেরতের দাবিতে নতুন করে মামলা ও উচ্চ আদালতে রিট আবেদন করেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানায় গ্রাহকরা। একই সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থাও অনুসন্ধান চালিয়েছে।

            প্রতারণার শিকার আইসিএলের গ্রাহক খলিলুর রহমান বলেন, ‘আইসিএল শফিক এ এলাকার নিরীহ কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পরে জমি দেয়ার কথা বলে দিনের পর দিন ঘুরিয়েছেন। আমরা তার প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পথে বসতে বাধ্য হয়েছি। সে দীর্ঘদিন পলাতক ছিল, আমার আমাদের আমানতের টাকা ফেরত চাই।

            কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন, আইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎসহ একাধিক মামলার সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

            চৌদ্দগ্রাম থানা পুলিশের চাহিদার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS