শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পোস্টাল ভোটে ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

পোস্টাল ভোটে ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন
১৭ Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোটদান সম্পন্ন করেছেন।

বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার। পাশাপাশি, ভোটারদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

Share This

COMMENTS