শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পাঁচ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পাঁচ  ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা
১১ Views

            মো. মিজানুর রহমান\ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পাঁচ ইটভাটাকে ১৩ লাখ  টাকা জরিমানা করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন। গত সোমবার (২৬শে জানুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের ঘটনায় অভিযান চালিয়ে উপজেলার ৫ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।

            উপজেলা প্রশাসন সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫ ইটভাটায় অভিযান চালিয়ে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা ¯’াপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা ও গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ টাকা, জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লাখ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লাখ টাকা ও ইলিয়াছ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

            এসময় কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপ¯ি’ত ছিলেন।

            কুমিল­া সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

Share This

COMMENTS