শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে সর্বো”চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ আইজিপির

নির্বাচনে সর্বো”চ সতর্কতা ও পেশাদারিত্ব  বজায় রাখার নির্দেশ আইজিপির
১৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব পুলিশ সদস্যকে নির্বাচনকালীন সময়ে সর্বো”চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। এসময় তিনি পুলিশ সদস্যদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।

            গত শনিবার (২৪শে জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।

            আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যা”েছ। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং আরো জোরদার করার আহŸান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

            তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের আ¯’া আরও সুদৃঢ় হবে।

            সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপ¯’াপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

            সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪৫৮ জন পুলিশ অফিসার ও ফোর্স সদস্য উপ¯ি’ত ছিলেন।

Share This

COMMENTS