শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিল

দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিল
১৩৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা দক্ষিন অঞ্চলের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিল গত বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর গভর্নর ও চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী।

            প্রধান আলোচক ছিলেন, ছারছীনা দারুসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী। বিশেষ আলোচক ছিলেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা নুরুল আমিন।

            দৌলগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবু বকর ছিদ্দিক, মাদরাসা গভর্নিং বডির সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন, দাতা সদস্য রাফসানুল ইসলাম, ডাঃ কবির আহমেদ, মাওলানা জাহাঙ্গীর আব্বাসী, সাইফুল ইসলাম খোকন, সাবেক কমিশনার ইসমাইল হোসেন, মাদরাসার উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম, মাওলানা আবদুল কাদির, হাজী কবির হোসেন, হোসাইন আহমদ, আহসান উল্লাহ প্রমুখ।

            প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা, দাতা, শুভাকাঙ্খী, ছাত্র-শিক্ষক, দেশ, জাতি সকলের কল্যানের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share This