বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নির্বাচন কমিশন গঠন


নিজস্ব প্রতিনিধি\ বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর উদ্যোগে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের জ্যাকশন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক সভাপতি আবুল কালাম ভুঁইয়াকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কমিশনের অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হন সাবেক সভাপতি আবদুল জলিল তিতুমীর এবং সাবেক সভাপতি মো মশিউর রহমান মজুমদার ।
সভায় উপ¯ি’ত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে সংগঠনের আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ স্ব”ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
বক্তারা বলেন, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে এই কমিশন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সভায় আরও জানানো হয়, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সাধারণ সভা আগামীকাল ২৯শে জানুয়ারি ২০২৬ তারিখে নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, নির্বাচনসংক্রান্ত দিকনির্দেশনা এবং সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত উপ¯’াপন করা হবে। সভা শেষে নবনির্বাচিত নির্বাচন কমিশনের সদস্যদের প্রতি শুভকামনা জানানো হয় এবং সংগঠনের ঐক্য, ¯ি’তিশীলতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার আহŸান জানানো হয়।
