একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মেতে উঠেছে: চরমোনাই পীর


ষ্টাফ রিপোর্টার\ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মেতে উঠেছে। তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও মূলত বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায়। যা ইসলামী হুকুমতের সঙ্গে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গতকাল সোমবার (২রা ফেব্রæয়ারি) সকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ক্ষমতার লোভে তারা আমেরিকা ও ভারতের আধিপত্যের প্রতি নতজানু। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। সোনার মতো চকচক করা জিনিস দেখতে আসল মনে হলেও যেমন প্রকৃত সোনা নয়; এগুলো ইমিটেশন। ঠিক তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন। তারা প্রকৃত ইসলামী দল নয়। বরং ভিন্ন দেশের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়।
রেজাউল করিম বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। দুর্নীতি করে দেশকে বিশ্বের কাছে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আদর্শে চলছিল, সেই নীতি-আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি।
হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাওলানা হাফিজুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি হাবিবুল্লাহ ঈমন, মাওলানা আহমদ উল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা নির্বাচনী আহŸায়ক মাওলানা মুহাম্মদ মুরশিদুল আলম, নির্বাচনী আসন পরিচালনা কমিটির যুগ্ম আহŸায়ক মোহাম্মদ শহিদ উল্ল্যাহ ভূঁইয়া, যুগ্ম সমন্বয়কারী মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, নির্বাচন পরিচালনা কমিটির লাকসাম উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, দলের মিডিয়া সমন্বয়কারী রশীদ আহমাদ রায়হান প্রমুখ।
