👁 482 Views

দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে বহিষ্কারের দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য—রাশিদা তালিব ও ইলহান ওমর—কে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। এ তথ্য জানিয়েছে Middle East Monitor।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় ওই দুই সদস্য ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানান। এর পরপরই ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম Truth Social–এ একটি দীর্ঘ পোস্ট দেন।

পোস্টে ট্রাম্প লেখেন, যারা নীতিহীন ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং দেশের জন্য ক্ষতিকর আচরণ করে, তাদের যেখান থেকে এসেছে সেখানে দ্রুত পাঠিয়ে দেওয়া উচিত।

উল্লেখ্য, ইলহান ওমরের জন্ম সোমালিয়ায় হলেও তিনি প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে; তিনি জন্মসূত্রেই মার্কিন নাগরিক। ফলে আইনগতভাবে তাঁদের পূর্বপুরুষের দেশে পাঠানোর সুযোগ নেই।

খবরে বলা হয়েছে, ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় দুই আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের অভিবাসন কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণে মার্কিন নাগরিকদের মৃত্যু ঘটেছে।

হাউস চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগে তারা ট্রাম্পকে উদ্দেশ করে উচ্চস্বরে বলেন, “আপনি আমেরিকানদের হত্যা করেছেন।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *