বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
Views

নিউ ইয়র্কে বসবাসকারী লাকসাম জেলার বাসিন্দাদের সংগঠন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জ্যাকশন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

            নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি হিসেবে নুরে আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবিরকে নির্বাচিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম ভুঁইয়া, কমিশনার আব্দুল জলিল তিতুমীর এবং মশিউর রহমান মজুমদার উপস্থিতিতে কমিটি ঘোষনা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আক্তার জলি, সহ-সভাপতি ওমর ফারুক রিপন, সহ-সভাপতি মন্জুর রহমান, সহসভাপতি মিজানুর মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক তানভীর হোসেন রাশেদ, দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম ফিরোজ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল নোমান, সাংস্কৃতিক সম্পাদক কাউছার লিমন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল তিতুমির, মশিউর রহমান মজুমদার, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ মজুমদার।

            সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বক্তারা আরো বলেন, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করবে।

            উক্ত সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, দিকনির্দেশনা এবং সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করা হয়। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

            প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের ঐক্য, স্থিতিশীলতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সবশেষে নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের কার্যএম শেষ করা হয়। -বিজ্ঞপ্তি

Share This

COMMENTS