বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৫ দিনের ছুটিতে  যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
Views

            ষ্টাফ রিপোর্টার\ জাতীয় সংসদ নির্বাচনের কারণে টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১১ই ফেব্রæয়ারি থেকে ১৫ই ফেব্রæয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শুক্রবার ও শনিবার যথাক্রমে ১৩ ও ১৪ই ফেব্রæয়ারি সাপ্তাহিক ছুটি থাকায়, ১১ ও ১২ই ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ১৫ই ফেব্রæয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

            শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের বছরের প্রথম বড় ছুটি। এ ছুটির মধ্যে নির্বাচনের দিনসহ মোট ৫টি দিন বন্ধ থাকবে। এছাড়াও ১০ই ফেব্রæয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

            তালিকা অনুযায়ী, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ই মার্চ থেকে শুরু হওয়া রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৯শে মার্চ ক্লাস শুরু হবে।

Share This

COMMENTS