এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ”—হাসনাত আবদুল্লাহকে স্পিকারের কড়া বার্তা

জাতীয় সংসদে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় বিরোধী দলের এক সদস্যের আচরণে অসন্তোষ প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ—এখানে ধৈর্য ধরে কথা বলতে হবে।”

শুক্রবার মাগরিবের নামাজের পর সংসদের অধিবেশনে সংশোধিত আকারে বিলটি পাসের প্রক্রিয়া চলাকালে এ ঘটনা ঘটে। বিরোধী দল অভিযোগ করে, সংসদের বিশেষ কমিটিতে হওয়া সমঝোতা ভঙ্গ করে সরকার বিলটি পাস করেছে। এর প্রতিবাদে তারা ওয়াকআউট করে এবং বিষয়টি নিয়ে একাধিকবার বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম।

এদিকে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগের জবাব দেন। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে উত্তপ্ত বাকবিতণ্ডা চলে।

বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার। তিনি অতীতের তুলনায় বর্তমান সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত বলে উল্লেখ করেন। তবে এ সময় জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন এবং হইচই করেন।

এতে স্পিকার সরাসরি তাকে উদ্দেশ করে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না। এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ। এখানে নিয়ম মেনে ধৈর্য ধরে কথা বলতে হবে এবং অন্যের বক্তব্য শুনতে হবে।”

স্পিকারের এ মন্তব্যের পর সংসদ কক্ষে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার বলেন, সংসদে সরাসরি কথা বলার সুযোগ সীমিত, এজন্য সদস্যদের নোটিশের মাধ্যমে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *