গণভোট ইস্যুতে ১১ দলীয় জোটের আন্দোলন কর্মসূচি ঘোষণা

গণভোটের দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা থেকেই গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায় অস্বীকার করে ন্যক্কারজনক কাজ করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করেছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরকার বা রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দায়িত্ব দিয়েছিল। কিন্তু সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে এখন সংবিধান সংশোধনের কথা বলছে, যা গণরায়ের পরিপন্থী। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গণভোটের ফল নিয়ে ছিনিমিনি খেলা করা হচ্ছে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, জনগণের দুর্ভোগ উপেক্ষা করে সরকার একচেটিয়া দলীয়করণে লিপ্ত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এ অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং রাজপথে আন্দোলন জোরদার করতে পর্যায়ক্রমে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয় ১১ দলীয় জোট।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *