লাকসামে বিদ্যুৎ সাশ্রয় ও রুফটপ সোলার স্থাপনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বিদ্যুৎ সাশ্রয় এবং বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন ও ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পিডিবি দৌলতগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমএম রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রুফটপ সোলার স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে বিষদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয় সাশ্রয় করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *