
শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০), আইজউদ্দিন (৭০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।