👁 274 Views

সাংবাদিক নাসির উদ্দিনের পিতা মাইনুদ্দিন চৌধুরীর ইন্তেকাল

            ষ্টাফ রিপোর্টার\  ডিবিসি নিউজ -এর কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরীর পিতা বাংলাদেশ রেলওয়ের সাবেক লোকোমাস্টার আলহাজ মাইন উদ্দিন চৌধুরী (৭২) গত শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ওইদিন বাদ আসর লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব চৌদ্দগ্রাম উপজেলার তালগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

            মরহুমের নামাজে জানাজায় লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ বদিউল আলম সুজন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রেলওয়ে স্টাফসহ শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন।

            মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *