👁 311 Views

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়?

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছেই। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ই আগষ্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে করে তিনি ভারতে চলে যান তিনি। এরপর থেকে সাবেক এই প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করছেন।
এর মধ্যে সর্বশেষ খবরে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে যে, শেখ হাসিনা কীভাবে, কোন্ ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত নাকি বলেছেন, খুব স্বল্প সময়ের মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি।
শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এতে করে এখন তিনি কোন্ স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তাও পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও আজ পর্যন্ত খোলাসা করা হয়নি বিষয়টি। সূত্র: মানবজমিন

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *