👁 359 Views

কুমিল্লা নামে বিভাগ, রেলপথ ও বিমান বন্দর চালুর দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

            ষ্টাফ রিপোর্টার\ গত বুধবার  কুমিল্লা নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ ও  কুমিল্লা বিমান বন্দর পুনরায় চালু করার দাবীতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর কাছে প্রেরণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়–য়ার হাতে স্মারক লিপি প্রদান করা হয় এবং ওইদিন বিকেলে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

            জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন, সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান, জহিরুল হক দুলাল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, শেখ ফরিদ আহমেদ,  মোঃ আবুল কাসেম, মোঃ আলী কিসমত, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল বাসার, আবু বকর সিদ্দিক ভূঁইয়া, খায়রুল আনাম রায়হান, শাহানা হক, জেসমিন জেসি, শাহানা রহমান, সাদিয়া রহমান প্রমূখ।

            বিকেল ৪টায় টাউন হলের সামনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন, সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম। পরিচালনা করেন, সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান। বক্তব্য রাখেন, মো: আবদুর রাজ্জাক, শিক্ষাবিদ বিকাশ দেব, বশির আহমেদ, শেখ ফরিদ আহমেদ, এড মাহবুবুর রহমান, মোঃ আবুল কাসেম, মোঃ আলী কিসমত, জসীম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক ভূঁইয়া, অধ্যাপক মোঃ রুহুল আমীন মজুমদার, খন্দকার হুমায়ুন কবির,  খায়রুল আনাম রায়হান, মোঃ আজাদ সরকার লিটন, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, জোনায়েদ রায়হান, ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল খান, আনম মাসুম বিল্লাহ, কচিকাচা মেলা সংগঠক মেহেদী হাসান, ছাত্র ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মানবাধিকারের আবদুল হান্নান, এড. রাসেল রাফি, সৈয়দ সোহেল, ফখরুল ইসলাম, মোঃ সোহেল, নারী নেত্রী সেলিনা বেগম, সেলিম খান, ব্যবসায়ী মাহাবুব মজুমদার, যুব নেতা বোরহান, সালেহা সালু, গৌরী দে, ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম, মোহাম্মদ সোহেল, সরকার ফারুক, খন্দকার হুমায়ুন প্রমূখ।

            বক্তারা এই অর্ন্তর্বতী সরকারের সময়েই কুমিল্লা নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর চালুর দাবি জানান।

            বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেডসহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিনাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রান কেন্দ্র কুমিল্লা । এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল এই কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী কুমিল্লার নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকারগুলোর উদাসীনতার কারনে আমরা তা থেকে বঞ্চিত হয়েছি। ইতিমধ্যে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও কুমিল্লা হয় নাই। আমরা চাই বর্তমান অর্ন্তর্বতী সরকারের আমলে এই দাবীসমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা পুরন হবে, সর্বোপরি জনগনের ন্যার্য প্রাপ্তি আদায় হবে। মানব বন্ধনে নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *