👁 330 Views

লাকসামে আবাসিক হোটেল থেকে ১৫ জুয়াড়ি আটক

            ষ্টাফ রিপোর্টার\ লাকসামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের কুমিল­া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

            গত বৃহস্পতিবার (৬ই মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ যৌথভাবে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়ড়িদের আটক করে। আটককৃতরা হলো- লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মো. জসিম উদ্দিন (৫৮), একই ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের মো. সাইফুল (৩৮), মো. লাতু মিয়া (৬৫), এরশাদ হোসেন (৪৭), বিল­াল হোসেন (৩৬), মো. সোহেল (৩৪), মো. আশিকুর রহমান (২৪), জহির উদ্দিন (২৮), একই ওয়ার্ডের ধামৈচা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪৮), ১নং ওয়ার্ডের মিশ্রী গ্রামের অর্জুন সাহা (৪৬), ৫নং ওয়ার্ডের রাজঘাট বেপারীপাড়া মীর আলী সওদাগর বাড়ির মো. জসিম উদ্দিন (৩৭), লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ল²ীপুর পূর্ব পাড়ার জাকির হোসেন (৪৮), উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও মেম্বার বাড়ির মফিজুর রহমান (৬০), একই ইউনিয়নের দামবাহার গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৫৪) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের সফিক হাজীবাড়ির মো. আব্দুল কুদ্দুস (৪৪)।

            লাকসাম থানা পুলিশ জানায়, লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন পৌরসভা রোডের পাশে অবস্থিত ‘হোটেল সুপার’ নামক একটি আবাসিক হোটেলে জুয়ার আসর চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ জুয়ড়িকে আটক করা হয় এবং জুয়ার বোর্ড থেকে নগদ ৮৩ হাজার ২৭০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে লাকসাম থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *