কুমিল্লায় ৪ জনকে নজরুল সম্মাননা প্রদান

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে কুমিল্লা।

            গত রোববার (২৫শে মে) বিকেল ৩টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তিনি ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

            সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী। এতে স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক সলিমুল্লাহ খান, কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

            অনুষ্ঠানে ২০২৩-২৪ সালে নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরুল বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- নজরুল চর্চায় ইশরাত আহমেদ শাহীন, সঙ্গীতে রুমী আজনবী, গবেষণায় আবদুল হাই শিকদার এবং আবৃতিতে নাছিম আহমেদ।

            উল্লেখ্য, সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *