👁 327 Views

লাকসামে ঝোপের মধ্য থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

            নিজস্ব প্রতিনিধি\ লাকসামে ঝোপের মধ্য থেকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম থেকে মো. হায়াতুন নবী (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউপির ৪নং ওয়ার্ড বড়বাম উত্তর পাড়া এলাকার মাস্টার বাড়ির মৃত. মুসলিম মিয়ার মেঝো ছেলে।

            স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হায়াতুন নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে একটি ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। শুক্রবার (২৫শে জুলাই) সকালে এলাকাবাসী হায়াতুন নবীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হায়াতুন নবী এলাকায় সবার পরিচিত ছিলেন। তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যার বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।

            আজগরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে আমরা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসি। তবে ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। লাশের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

            পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং দ্রæত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

            লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *