পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। এরই ধারাবাহিকতায় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে দেশটি।

ইরান জানিয়েছে, তাদের বাহিনী পারস্য উপসাগরে আমেরিকার একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইরানি নৌবাহিনী ‘সফলভাবে একটি আমেরিকান তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে’। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাতে এই তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ওই ঘটনার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করে এবং বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া যায়।

সূত্র: আলজাজিরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *