মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ বছর বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করে বাংলাদেশ সরকার।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *