৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা নগরীর কোটবাড়িতে ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্রী তানহা শেখ। গত শনিবার (২৪শে মে) সকাল ৯টা ৩৫ মিনিটে কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৯ তলা থেকে লাফিয়ে পড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

            নিহত ছাত্রী তানহা শেখ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শাহজাহান শেখের মেয়ে। ওইদিন বিকেলে তাকে শাহরাস্তি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

            জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ওই ছাত্রী পড়াশোনার কারনে তার পরিবার কুমিল্লা কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৭ম তলায় ভাড়া বাসায় থাকতো। তার সহপাঠীরা জানান, তানহা প্রায়ই হতাশায় ভুগছিল।

            তানহার মা আমেনা শেখ বলেন, কি কারনে এ ঘটনা হয়েছে তা জানিনা।

            কোটবাড়ি ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৯ তলা ভবন থেকে কিভাবে পড়েছে তা এখনো নিশ্চিত নই। তবে নিচে পড়ার দৃশ্যটি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। যতটুকু দেখেছি, হাত ও পা ভেঙে হাড় বের হয়ে গেছে।

            কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *