👁 114 Views

কুমিল্লায় পশুরহাট ইজারাদারদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

            ষ্টাফ রিপোর্টার\ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কুমিল্লায় পশু হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ই জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

            সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো. মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেনসহ ১৮ থানার ওসিগণ।

            মতবিনিময় সভায় কুমিল্লা জেলার ১৮টি থানার পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পশু হাটের ইজারাদারগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পর্যবেক্ষণ তুলে ধরে মতামত ব্যক্ত করেন। পরবর্তীতে পুলিশ সুপার কুমিল্লা পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধ, জালটাকা সনাক্তের জন্য মেশিন স্থাপন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়সহ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

            উল্লেখ্য, কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় এই বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪০৯টি পশুর হাট বসবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *