খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয়। ওই বিপ্লবে রেজা শাহ পাহলভী–এর রাজতন্ত্র উৎখাত করা হয় এবং প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র।

এরপর থেকে দেশটি দুজন সুপ্রিম লিডার পেয়েছে। তাঁদের পদবী হিসেবে ‘আয়াতুল্লাহ’ ব্যবহার করা হয়, যা শিয়া মুসলমানদের কাছে একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্দেশ করে।

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *