👁 148 Views

কুমিল্লায় হত্যা মামলার ২ আসামি আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলার তিতাসে মাসুম হত্যা মামলার পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। তিতাস থানা এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে দাউদকান্দি উপজেলা লক্ষিপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে আসামি শুক্কুর (৩৭), দাউদকান্দি উপজেলা গৌরিপুর থেকে এবং তিতাস উপজেলা শোলাকান্দি পশ্চিম চকের বাড়ির মো. মোশাররফ হোসেন প্রকাশ মুকুম মেম্বারের ছেলে মাসুদ রানাকে (৩৮) তিতাস উপজেলা শোলাকান্দি গ্রাম থেকে আটক করে।

            উল্লেখ্য, গত ৪ঠা জানুয়ারী রাতে উপজেলা নারান্দিয়া চকের বাড়ির মৃত মহরম আলীর ছেলে মুদি দোকানি মাসুমকে (২৮) উপজেলার শোলাকান্দি গ্রামে দু’পায়ের রগ কেটে ও নির্যাতন করে মারাত্মকভাবে আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেয়ার সময় পথিমধ্যে মাসুম মারা যায়।

            পরবর্তীতে নিহতের মা মাসুদা বেগম ৩ জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

            এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে। অপর একজনকে আটকের অভিযান চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *