চাটখিলে ৩ সন্তান রেখে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে মসজিদের ইমামের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

              নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে ৩ সন্তানকে বাবার বাড়িতে রেখে মসজিদের ইমামের সঙ্গে পালিয়েছেন নিশাত আক্তার নামে এক কানাডা প্রবাসীর স্ত্রী। পালানোর সময় ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন তিনি।

              গত শুক্রবার (৩রা জুলাই) নিশাতের মা নাজমা আক্তার (৬০) বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২রা জুলাই) রাতে অভিযুক্ত ইমাম রিয়াজ হোসেন, মেয়ে নিশাত আক্তার এবং রিয়াজের বাবা খোরশেদ আলম ও মা কুলসুম আক্তারকে আসামি করে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে ২৭শে জুন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের সেকান্দর মাস্টার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

              অভিযুক্ত ইমাম রিয়াজ হোসেন (২৬) ল²ীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিশাত আক্তার (৩০) চাটখিলের উত্তর নারায়ণপুর গ্রামের মো. আবু ইউসুফের মেয়ে। তার স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় রয়েছেন।

              অভিযোগ সূত্রে জানা গেছে, নিশাতের স্বামী কানাডা থাকার সুবাদে ৩ সন্তান নিয়ে দীর্ঘদিন তিনি বাবার বাড়িতেই বসবাস করে আসছেন। এ সুযোগে বাড়ির পাশে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদের ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে নিশাতের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৭শে জুন দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। এসময় নিশাত তার ৩ সন্তানকে কৌশলে বাবার বাড়িতে রেখে যায়।

              নিশাতের মা নাজমা আক্তার অভিযোগ করে বলেন, পালিয়ে যাওয়ার সময় নিশাত তার ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, ৬টি সোনার আংটি, ৫টি চেইন, ২টি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি আরো বলেন, এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাত তার ঘর থেকে টিভি, হাঁড়ি-পাতিল, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং তার নিজের ব্যবহৃত ২ লাখ টাকার একটি স্কুটিসহ যাবতীয় মালামাল নিয়ে যায়।

              এদিকে নিশাতের শয়ন কক্ষ তল্লাশি করে রিয়াজ ও নিশাতের বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট উদ্ধার করেছেন পরিবারের লোকজন। নোয়াখালীর নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হওয়া ওই হলফনামা সূত্রে জানা যায়, তারা গত ৪ঠা মে আগের কাবিননামা বাতিল করে পুনরায় নতুন কাবিননামা নির্ধারণপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরও নিশাত পরিকল্পিতভাবে বাবার বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে এ অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

              চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় মেয়ের মা থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগটি আমলে নিয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য এরইমধ্যে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা নেয়ার কাজ চলছে।’

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *