👁 104 Views

নাঙ্গলকোটে গৃহবধূকে বাগান বাড়ীতে নিয়ে ধর্ষণের চেষ্টা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে মূখ চেপে তুলে নিয়ে ৩ সন্তানের জননীকে বিবস্ত্র করে জোরপুর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার আদ্রা ইউনিয়নের পদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই গ্রামের পশ্চিম পাড়ার মৃত. দুলাল মিয়ার ছেলে। গত শনিবার এ ঘটনায় এলাকাবাসী লম্পট ইসমাইলের বিচার দাবী করেছেন।

            জানা গেছে, শুক্রবার বিকেলে গৃহবধূ ওই গ্রামের পশ্চিমপাড়ায় তার খালার বাড়ি যায়। ওইখান থেকে আসার পথে বিকেলে গাছ পালা ঘেরা পুকুরপাড়ে ইসমাইল হোসেন তার নাম্বার দেয়ার জন্য বললে সে দিবেনা বলায় ক্ষিপ্ত হয়ে গৃহবধূর মুখ চেপে তুলে নেয় পার্শ্ববর্তী পরিত্যাক্ত বাগান বাড়ীতে। এরপর শুরু হয় গৃহবধূর সাথে ধস্তাধস্তি।

            একপর্যায়ে ইসমাইল গৃহবধূর জামা ছিঁড়ে ফেলে এবং বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পট ইসমাইল পালিয়ে যায়।

            স্থানীয়রা জানায়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। যা অর্থের বিনিময়ে রপাদপা করা হয়।

            ভূক্তভোগী ওই নারী বলেন, তার বাড়ীর অদূরে খালার বাড়ী থেকে আসার পথে ইসমাইল হোসেন তার পথরোধ করে মোবাইল নাম্বার চায় এবং বিভিন্ন ধরনের অশালীন ব্যবহার করতে থাকে। একপর্যায়ে ঝাপটে ধরে মুখ চেপে তুলে শাহাজাহান মজুমদারের পরিত্যাক্ত বাগান বাড়ীতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমি প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী করছি।

            নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *