👁 325 Views

নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

            ষ্টাফ রিপোর্টার\ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে। গত সোমবার (৮ই জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সব হিসাব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি।

            এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করেন এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানান।

            সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এতে দেখা যায় মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।

            এর আগে গত রবিবার (৭ই জানুয়ারি) ভোট শেষে ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এর কিছু কম বা বেশিও হতে পারে। আর ভোটের দিন বিকাল ৩টায় ইসি সচিব ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান, এরপর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানালো- এটা কীভাবে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনও কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেজ বের হয়ে আসে।

            সিইসি আরও বলেন, যখন ২টার সময় বলি, তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না। আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতেই মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। এটা নিয়ে কারও যদি কোনো দ্বিধা থাকে তাহলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেন। কেউ যদি মনে করেন এটা বাড়িয়ে দেয়া হয়েছে তাহলে সে চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানানো হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *