
দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে প্রধানমন্ত্রীর নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
শনিবার দুপুরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শ্বশুর-শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা মরহুমা তৈয়বা মজুমদার এবং বোন (প্রধানমন্ত্রীর খালা) মরহুমা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন।
এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, পবিত্র রমজান মাসে প্রধানমন্ত্রীর নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
তিনি আরও বলেন, যাদের কবর জিয়ারত করা হয়েছে, তারা এ এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন—এ দোয়া কামনা করেন তিনি। পরে উপস্থিত নেতাকর্মীরাও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।